আজকের দিন : ইতিহাসের আয়নায় ১ ফেব্রুয়ারি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০১, | ১৪:০৩:০৮ |
প্রতিটি দিন সময়ের নদীতে হারিয়ে যায়, কিন্তু কিছুদিন রয়ে যায় স্মৃতির পাতায়, ইতিহাসের পাতায়। এসব দিনেই ঘটে যায় কিছু যুগান্তকারী ঘটনা—মানবসভ্যতার অগ্রযাত্রা, প্রথম আবিষ্কার, বিপ্লব কিংবা বেদনাবিধুর মুহূর্ত।

আজ রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬। ইতিহাসের পাতায় এই দিনটির রয়েছে বিশেষ গুরুত্ব।


শতাব্দীর পর শতাব্দী ধরে নানা দেশে, নানা প্রান্তে এই দিনে ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা, যা আজও আমাদের ভাবায়, শিক্ষা দেয় এবং ইতিহাসকে বুঝতে সহায়তা করে। 

চলুন, ফিরে দেখি ১ ফেব্রুয়ারি ক্যালেন্ডারে খোদাই হয়ে থাকা কিছু গুরুত্বপূর্ণ ঘটনার দিকে— 

১৭২৬ - হেনরি লায়লের সভাপতিত্বে কলকাতায় প্রথম ফোর্ট উইলিয়ামে “মেয়র’স কোর্ট” স্থাপিত হয়।

১৮২৭ - কলকাতা শহরে বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়।

১৮৩১ - বুশ ক্লাবের উদ্যোগে কলকাতা শহরে প্রথম চারুকলা প্রদর্শনীর উদ্বোধন হয়।


১৮৫৫ - কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

১৮৬২ - বঙ্গীয় আইনসভার (বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল) প্রথম সভা অনুষ্ঠিত হয়।

১৮৬৫ - মার্কিন যুক্তরাস্ট্রের সংবিধানের ত্রয়োদশ সংশোধনে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের স্বাক্ষর।

১৮৯৩ - টমাস আলভা এডিসন ১ম চলচ্চিত্র স্টুডিও ব্ল্যাক মারিয়া'র অবকাঠামো নির্মাণ নিউ জার্সি অঙ্গরাজ্যের ওয়েস্ট অরেঞ্জে শেষ করেন।


১৮৯৭ - দক্ষিণ কোরিয়ার প্রাচীনতম ব্যাংক হিসেবে শিনহান ব্যাংক সিউলে তাদের কার্যক্রম শুরু করে।

১৯০৫ - বারাসত-বসিরহাট রেলপথ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

১৯০৮ - পর্তুগালের রাজা প্রথম কার্লোস এবং তার পুত্র যুবরাজ লুইস ফিলিপ লিসবনের তেরিরো ডো প্যাকোতে নিহত।

১৯১৮ - রাশিয়া গ্রেগরীয় বর্ষপঞ্জী গ্রহণ করে।

১৯২০ - রাজকীয় ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ তাদের কার্যক্রম শুরু করে।


১৯২৪ - যুক্তরাজ্য সাবেক সোভিয়েত ইউনিয়নকে স্বীকৃতি দেয়।

১৯৪২ - ভয়েস অব আমেরিকা প্রতিষ্ঠিত হয়।

১৯৪৬ - নরওয়ের অধিবাসী ট্রিগভে হাভডেন লি জাতিসংঘ বা রাষ্ট্রপুঞ্জের ১ম মহাসচিবের পদে আসীন হন।

১৯৫৩ - কলকাতার আলিপুরে অবস্থিত ইম্পেরিয়াল লাইব্রেরির জাতীয় গ্রন্থাগার নামকরণ হয় এবং এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

১৯৬৫ - স্যার উইনস্টন চার্চিলের সম্মানে কানাডার ল্যাব্রাডরে অবস্থিত হ্যামিল্টন রিভারের নামকরণ করা হয় চার্চিল রিভার।

১৯৬৮ - কানাডার তিনটি সামরিক সংস্থা - দ্য রয়েল কানাডিয়ান নেভী, দ্য কানাডিয়ান আর্মি এবং দ্য রয়েল কানাডিয়ান এয়ারফোর্স একত্রিত হয়ে কানাডিয়ান ফোর্সেস হয়।

১৯৭২ - প্রথম আফ্রিকান দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় সেনেগাল।

১৯৭৯ - ১৫ বছর নির্বাসন শেষে ইরানের তেহরানে আধ্যাত্মিক নেতা রুহুল্লাহ্‌ খামেনেই'র প্রত্যাবর্তন।

১৯৯৯ - ভূপালের প্রধান বিচারপতি কর্তৃক ইউনিয়ন কার্বাইডের সাবেক সিইও ওয়ারেন এন্ডারসনকে ভারতীয় আইনে আটকের নির্দেশ প্রদান।

সূত্র : উইকিপিডিয়া 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...