✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

উজিরপুরে বাসচাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০১, | ১২:৪৯:৪৮ |
বরিশালের উজিরপুরে বাসচাপায় রিপন বিশ্বাস (৪৩) নামে এক ব্যাংক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী টোল প্লাজার সামনে রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রিপন বিশ্বাস আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের বাসিন্দা এবং মুদেব বিশ্বাসের ছেলে।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রাস্তা পার হওয়ার সময় সাকুরা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে রিপন বিশ্বাসকে ধাক্কা দেয়।


তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর চালক বাসটি সড়কের পাশে রেখে পালিয়ে গেছেন। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামিম শেখ বলেন, ‘চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..