আজ ১ ফেব্রুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০১, | ১১:৪২:১৯ |
জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ১ ফেব্রুয়ারি, ২০২৬ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

গৃহবাড়ি ভূ-সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন।


মেধা প্রযুক্তি কৌশল জাগ্রত হবে। পিতা-মাতার সঙ্গে মতানৈক্য দূর হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ। মামলা মোকদ্দমায় জয়ী হবেন।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

জমিজমা সংক্রান্ত ঝামেলা মিটবে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে।


ভাড়াটিয়া হলে মালিকের প্রতি সদ্ভাব রাখতে হবে। সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইবে।
মিথুন [২১ মে-২০ জুন]

হারানো বুকের ধন বুকে ফিরবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে।


সন্তানদের গতিবিধির ওপর নজর রাখুন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]

স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবেন। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। হারানো ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। আত্মীয়স্বজনের সঙ্গে সখ্যতার মেলবন্ধন রচিত হবে। 

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

জীবিকা অর্জনের ভীত মজবুত হবে। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। সন্তানগণ আজ্ঞাবহ থাকবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হবে। সহকর্মীদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখুন। ইলেক্ট্রনিক্স সামগ্রী মেরামতে প্রচুর ব্যয় হবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে। পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যের অবনতি ঘটবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

শূন্য পকেট পূর্ণ হবে। কামনা বাসনা পূর্ণ হবে। ব্যাংক ব্যালেন্স বাড়বে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে। পরিবারের নতুন মুখের আগমন ঘটতে পারে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ফুটবে। হাত বাড়ালেই সফলতার চাবি পাবেন। মামলা মোকদ্দমায় জয়ী হবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে শত্রুরা পিছু হটতে বাধ্য হবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

সফলতার সূর্য ফোকাস মারবে। দুর্ভাগ্য দূর হবে। পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। সন্তানদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। যানবাহন বদলের স্বপ্ন পূরনের সম্ভাবনা।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। আগুন বিদ্যুৎ থেকে সাবধান। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। ধার কর্জ ঋণের জ্বালে আটকাতে পারেন। দাম্পত্য ঐক্যতা বজায় রাখা কঠিন হবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হবে। প্রেমীযুগলের মন আনন্দে নাচবে। বিবাহযোগ্যদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

লটারি জুয়া রেস এড়িয়ে চলুন। ধার কর্জ ঋণের জালে আটকাতে পারেন। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। শরীর স্বাস্থ্যের প্রতি নজর রাখুন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...