✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কুমিল্লায় বাসচাপায় শিশুসহ নিহত ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-৩১, | ১৩:৪১:৩৮ |
কুমিল্লার চান্দিনায় বাসচাপায় শিশুসহ এক নারীর মৃত্যু ঘটেছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি ও চান্দিনা উপজেলার সীমান্তবর্তী ইলিয়টগঞ্জ মুরাদনগর রাস্তার মাথা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পাঁচ বছর বয়সী ছেলে শিশু ও নারী সম্পর্কে মা-ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা ‘পাপিয়া সার্ভিস’ নামের একটি লোকাল বাস থেকে অজ্ঞাত ওই নারী তার পাঁচ বছর বয়সী শিশুকে কোলে নিয়ে নামেন। এসময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ‘নীলাচল’ নামের একটি বাস তাদের দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। পরে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে কাভার্ড ভ্যানটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।


গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাস ও ক্ষতিগ্রস্ত কাভার্ড ভ্যান উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..