✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ধামরাইয়ের ডোবায় মিলল যুবকের অর্ধগলিত মরদেহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-২৬, | ১৭:৫০:৫১ |
ঢাকার ধামরাইয়ে পরিত্যক্ত ডোবা থেকে অর্ধগলিত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ধামরাইয়ে জয়পুরা এলাকার ছোট কালিয়াকৈর ব্রিজের পাশে পরিত্যক্ত ডোবা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের সদস্যরা।

পুলিশ জানায়, দুপুরে জয়পুরা এলাকায় ছোট কালিয়াকৈর ব্রিজের নিচে ওই যুবককে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক  বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবককের মরদেহ ৫-৬ দিন আগে ডোবায় ফেলা হয়েছিল। তবে মরদেহ পচে যাওয়ায় তার শরীরে কোনো আঘাতে চিহ্ন রয়েছে কি না তা বুঝা যাচ্ছে না। ওই যুবককে কিভাবে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত প্রতিবেদনের মাধ্যমে জানা যাবে। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..