✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৯, | ১৬:৩৭:৩২ |
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে মো. বাবুল(৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

কারারক্ষী মো. শাহরিয়ার জানান, দুপুরের দিকে বাবুল কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মো. বাবুল কেন্দ্রীয় কারাগারে হাজতি। তার হাজতি নং ৩৬২৭০/২৫। তার বাবার নাম মৃত রওশন আলী। তবে সে কোন মামলার আসামি ছিলেন, এ বিষয়ে কিছু জানতে পারিনি। কর্তৃপক্ষ বাকি বিষয়ে জানাবে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..