✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চট্টগ্রামে প্রায় কোটি টাকার মাদকসহ আটক ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৯, | ১৬:৩১:৪১ |
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ হাজার ৯২৫ পিস ইয়াবা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। কক্সবাজারের মহেশখালী এলাকার ইউনুসের স্ত্রী মোছা. শমসিদা (৩২) এবং রোহিঙ্গা নাগরিক মো. তৈয়ব (৪৫)।

রোববার (১৮ জানুয়ারি) উপজেলার সরকারহাট গরুর বাজার এলাকায় চট্টগ্রাম–বাঁশখালী সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি যাত্রীবাহী বাসযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য চট্টগ্রামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে চেকপোস্টের দিকে আসা একটি সন্দেহভাজন যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় বাসে থাকা দুই যাত্রীকে আটক করা হয়। পরে আটকদের দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে রাখা ১৬টি বান্ডেলের ভেতরে থাকা ১৫০টি পলিজার প্যাকেট থেকে মোট ৩০ হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৯৩ লাখ টাকা। আটক রোহিঙ্গা নাগরিক তৈয়বের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এবং চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় মাদক সংক্রান্ত দুটি মামলার তথ্য রয়েছে। আটক আসামি ও উদ্ধার করা মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..