✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এবার ক্রিকেটে ফিরতে চান উসাইন বোল্ট!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৮, | ২০:২৭:৪৪ |
অ্যাথলেট হিসেবে সফল ক্যারিয়ার শেষে অবসর সময় কাটাচ্ছেন উসাইন বোল্ট। আর এই সময়ে এসে নিজের একটা শখ পূরণ করতে চান তিনি। এক সময় পেসার হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। সুযোগ পেলে সেই স্বপ্নটাই পূরণ করতে চান পৃথিবীর দ্রুততম মানব।

স্কুলে পড়ার সময় ক্রিকেটেই মনযোগী ছিলেন বোল্ট। তবে তার ক্রিকেট কোচ পরামর্শ দিয়েছিলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নিজেকে পরীক্ষা করার। পরে যা তাকে একজন অ্যাথলেটিক্স কিংবদন্তি হিসেবে গড়ে তোলে।

অলিম্পিকে রেকর্ড সোনাজয়ী এই অ্যাথলেট এবার ক্রিকেটে নাম লেখাতে চান। ১২৮ বছর পর লস অ্যাঞ্জেলেস অলিম্পিক দিয়ে ফিরছে ক্রিকেট। যেখানে জ্যামাইকার একটি দল অংশগ্রহণ করবে। জ্যামাইকার এই দলে সুযোগ পেলে তিনি খেলতে চান।


বোল্ট বলেন, ‘পেশাদার খেলার জীবন থেকে আমি আনন্দের সঙ্গে অবসর নিয়েছি। ক্রিকেটে অনেক দিন খেলিনি, তবে ডাক পেলে আমি ফিরতে প্রস্তুত।’

এর আগেও একবার তিনি ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে বলেছিলেন, ‘নিশ্চয়ই আমি ক্রিকেটার হতাম। হ্যাঁ, আমার মনে হয় যদি আমার ক্রিকেট কোচ না বলতেন, “দেখো, দৌড়ানো চেষ্টা করো”, তাহলে আমি হয়তো ক্রিকেটেই থাকতাম। কারণ আমার বাবা ছিলেন একজন বড় ক্রিকেট ভক্ত, আর বড় হয়ে আমি কেবল ক্রিকেটই জানতাম। সামান্য ফুটবলও খেলেছি, কিন্তু যা জানতাম, তা কেবল ক্রিকেট।’

‘আমি ফাস্ট বোলার ছিলাম, আর আমার কোচ আমাকে দৌড়াতে দেখে বললেন, “ট্র্যাক অ্যান্ড ফিল্ডে চেষ্টা করছো না কেন?” আমি চেষ্টা করলাম, এবং আমি খুব ভালো করলাম। প্রতিভা ছিল, এবং সেটাই আমি চালিয়ে গেছি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..