✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এবার লাল পোশাকে ভক্তদের নজর কাড়লেন বুবলী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১৮, | ২০:২২:৩১ |
পর্দায় অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে প্রায়ই আলোচনায় আসেন ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী। বিশেষ করে সামাজিক মাধ্যমে নিজেকে নান্দনিক রূপে মেলে ধরেন নায়িকা। এবারও তার ব্যতিক্রম ঘটল না; লাল পোশাকে এবার ভক্তদের নজর কাড়লেন নায়িকা।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে কিছু ছবি শেয়ার করেছেন এই নায়িকা। যেখানে বুবলীকে দেখা গেছে একদমই ভিন্ন এক গ্ল্যামারাস লুকে। ছবিতে দেখা যায়, বুবলীর পরনে গাঢ় লাল রঙের স্টাইলিশ কোট ও প্যান্ট সেট। এর সাথে মাথায় যুক্ত করেছেন কালো রঙের একটি ভিনটেজ হ্যাট, যাতে রয়েছে সাদা মুক্তার কাজ ও পালক।

এছাড়াও বুবলীর মেকআপ ও গয়নাতেও ছিল আভিজাত্যের ছোঁয়া। কানের দুল হিসেবে তিনি বেছে নেন বড় পাথরের লাল দুল। নানা ভঙ্গিতে, যেমন ঠোঁটে আঙুল দিয়ে পোজ দিতে দেখা গেছে।

ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, লাল শুধু একটি রঙ নয়, এটি একটি অ্যাটিটিউড; এটি একটি গল্প, এটি একটি শিল্প যা সবাই বোঝে না। পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার লাইক ও কমেন্টে ভরে উঠেছে তার মন্তব্য ঘর। ভক্তরা তার এই আধুনিক সাজের বেশ প্রশংসা করছেন।

বর্তমানে বুবলী অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। কাজের ফাঁকে নায়িকার ফ্যাশন সেন্স বরাবরের মতোই ভক্তদের মাঝে নজর কাড়ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..