✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দ্বিতীয় দিনে ৩৫০ সৌদি প্রবাসীকে টিকিট প্রদান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৯-২৫, | ১০:৪৩:৩৩ |

সৌদি প্রবাসীদের কাজে ফিরতে দ্বিতীয় দিনের মতো টিকিট বিক্রি শুরু করেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। শুক্রবার ৩৫০ জন টোকেনধারীকে ডাকা হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে হোটেল সোনারগাঁওয়ের কার্যালয়ে টিকিট বিক্রি শুরু হয়।

শুক্রবার ৩৫০ জন টোকেনধারীকে ডাকা হয়েছে বলে সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান। সাপ্তাহিক ছুটি ও জুমার দিন হওয়ায় একটু কম ডাকা হয়েছে। তবুও সময় থাকলে পরবর্তী সিরিয়াল অনুযায়ী টিকিট দেওয়া হবে বলে জানান তারা।

রিটার্ন টিকিট কেটে যারা দেশে এসেছিলেন এখন শুধু তারাই পর্যায়ক্রমে টিকিট পাবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। নতুন করে কোনো টিকিট ইস্যু করা হবে না।

ভিসা জটিলতার আশঙ্কায় দ্রুত টিকিট পেতে গত ছয় দিন ধরে হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে অবস্থান করছেন সৌদি গমনেচ্ছুরা। তবে সৌদি সরকার ইকামার মেয়াদ ২৪ দিন বাড়ানোয় সংকট কেটেছে অনেকটা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..