✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সত্যিই কি বয়সে বড় পুরুষে আসক্ত ঋতাভরী?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১০, | ১৭:৩৯:৩৮ |
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। রূপ আর অভিনয়ের জাদুতে দুই বাংলাতেই তার ভক্তের সংখ্যা অগণিত। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবন ও প্রেম নিয়ে অকপটে কথা বলেছেন এই অভিনেত্রী। 


সেই আড্ডায় এক ভক্ত প্রশ্ন করেন, ‘শুনেছি আপনি নাকি বয়সে বড় ও পরিণত পুরুষদের পছন্দ করেন? ব্যক্তিগত বিষয়ে এমন প্রশ্নে বিরক্তি প্রকাশ না করে হেসেই উত্তর দিয়েছেন ঋতাভরী। তিনি স্পষ্ট জানান, ‘তথ্যটি একেবারেই সঠিক নয়।’

ঋতাভরীর বর্তমান প্রেমিক সুমিত আরোরা বলিউডের জনপ্রিয় চিত্রনাট্য ও সংলাপ লেখক। শাহরুখ খানের ‘জাওয়ান’ থেকে শুরু করে ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ন’ বা ‘ফ্যামিলি ম্যান’-এর মতো আলোচিত সব কাজের পেছনে রয়েছে সুমিতের কলম। দীর্ঘদিনের প্রেমের পর সুমিতের সঙ্গে ইতোমধ্যে বাগদানও সেরে ফেলেছেন ঋতাভরী।


এর আগে এক চিকিৎসকের সঙ্গে সম্পর্কে ছিলেন এই অভিনেত্রী। বিয়ের কথা চূড়ান্ত হলেও ব্যক্তিগত কারণে শেষ পর্যন্ত সেই সম্পর্ক থেকে সরে আসেন ঋতাভরী। এছাড়াও নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গেও প্রেম ছিল- এমনটাও শোনা যায়। ঋতাভরীর প্রেমিকদের মাঝে প্রায় সবারই বয়সের ব্যবধান অনেকটাই। তাই বয়সে বড় পুরুষে আসক্তির বিষয়টিও অস্পষ্ট রাখলেন অভিনেত্রী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..