✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

কিংবদন্তির ৪০ বছরের রেকর্ড ভাঙলেন ডাফি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২২, | ১০:৪১:৩৩ |
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্টের সিরিজে সেরা খেলোয়াড় হয়েছেন নিউজিল্যান্ড ফাস্ট বোলার জ্যাকব ডাফি। ৪০ বছর পর এক সিরিজে সর্বোচ্চ উইকেটধারী হলেন তিনি।

তিনবার ফাইফারসহ ২৩ উইকেট নিয়ে এক পঞ্জিকাবর্ষে ৮১ উইকেটের মালিক হয়েছেন ডাফি, তাতে পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি রিচার্ড হ্যাডলিকে।

মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের রেকর্ড ৩২৩ রানের জয়ে দ্বিতীয় ইনিংসে ২২.৩ ওভারে ৪২ রান খরচায় পাঁচ উইকেট নিয়েছেন ডাফি। ম্যাচ জয়ী পারফরম্যান্স করে ডাফি চার দশকের রেকর্ড ভেঙেছেন।

এর আগে ১৯৮৫ সালে ৭৯ উইকেট নিয়ে আগের রেকর্ড ছিল হ্যাডলির। ডাফি এই বছর ৩৯ ইনিংসে ১৭.১১ গড়ে এই কীর্তি গড়েছেন। হ্যাডলি ওই বছর ২৯ ইনিংসে ১৮.৫১ গড়ে ৭৯ উইকেট নিয়েছিলেন।

৮৭ রানের ওপেনিং জুটি ভাঙার পর ওয়েস্ট ইন্ডিজ আর দাঁড়াতে পারেনি। ৫১ রানের মধ্যে সব উইকেট হারায় তারা। জাস্টিন গ্রিভসকে ফিরিয়ে হ্যাডলির পাশে বসেন ডাফি। রোস্টন চেজকে ফিরিয়ে তাকে পেছনে ফেলেন এই পেসার। তারপর ক্যারিবিয়ানদের শেষ ব্যাটার জেইডেন সিলসকে ফিরিয়ে ব্যবধান বাড়ান তিনি।

ম্যাচ শেষে হ্যাডলিকে পেছনে ফেলার অনুভূতি জানালেন ডাফি, ‘লাঞ্চের সময় আমি এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি উইকেটের তালিকা দেখলাম। সেখানে চমৎকার কিছু নাম দেখলাম। যে কোনো তালিকায় এই ধরনের খেলোয়াড়দের সঙ্গে থাকা সত্যিই খুব বিশেষ কিছু।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..