সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

জাবিতে প্রক্সি দিতে এসে ঢাবি শিক্ষার্থী আটক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২২, | ১০:৪৮:০২ |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে তৃতীয় সিফটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের স্কুল এন্ড কলেজ বিল্ডিংয়ের ৪০২ নাম্বার কক্ষ থেকে এ শিক্ষার্থীকে আটক করা হয়। 

আটকের পর পরীক্ষার্থীকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

আটক ব্যক্তি মো. এহসানুল হক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অনার্স ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ১০১৫ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার জাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষায় স্কুল অ্যান্ড কলেজ বিল্ডিংয়ের ৪০২ নম্বর কক্ষে ৩ নম্বর শিফটে পরীক্ষায় অংশ নেওয়ার সময় তাকে আটক করা হয়। তিনি অন্যজন শিক্ষার্থীর প্রক্সি পরীক্ষা দিতে এসেছিলেন। আসল পরীক্ষার্থী হিসেবে নিবন্ধিত ছিলেন রাফিদ হোসেন সাজিদ। ঢাবির প্রক্সি পরীক্ষার্থী এহসানুলকে জিজ্ঞাসাবাদ শেষে জাবির স্কুল এন্ড কলেজের সামনে থেকে আসল পরীক্ষার্থী রাফিদ হোসেন সাজিদকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। 

আটককৃত এহসানুল হক জিসান জানান, তিনি  রাফিদ হোসেন সাজিদের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, এ বিষয়ে পরীক্ষা শেষে ব্রিফিং করে জানানো হবে।  

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..