✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নিজের ফোন কলের রেকর্ড শুনে হাসলেন সালমান-আনিসুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২২, | ১০:২৯:৫৫ |
জুলাই অভ্যুত্থানে কারফিউ দিয়ে গণহত্যায় উসকানি দেওয়াসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন করেছেন প্রসিকিউশন।

আজ (সোমবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

শুনানির শুরুতেই সালমান ও আনিসুলের ব্যক্তিগত দায় পড়ে শোনান তাজুল ইসলাম। একপর্যায়ে তাদের একটি ফোনালাপ বাজিয়ে শোনানো হয়। ফোনালাপটি ২০২৪ সালের ১৯ জুলাইয়ের। এরপরই সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ পড়েন চিফ প্রসিকিউটর।

এ সময় প্রসিকিউশনের আনা অভিযোগগুলো মনোযোগ দিয়ে শোনেন সালমান-আনিসুল। কিন্তু অনুমতি নিয়ে তাদের ফোনালাপটি ট্রাইব্যুনালে বাজিয়ে শোনাতেই একে অপরের দিকে তাকান একসময়ের প্রতাপশালী এই দুজন। একপর্যায়ে হাসি ফুটে ওঠে দুজনের মুখে। একজন-আরেকজনের সঙ্গে কথাও বলেন তারা।


কথোপকথনে শোনা যায়, ফোনে সালমান এফ রহমানকে আন্দোলন দমনে ছাত্র-জনতাকে নির্মূল করে দেওয়ার কথা বলেন তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক। একইসঙ্গে কারফিউ জারির পরামর্শ দেওয়া হয়। যদিও একপর্যায়ে বলতে শোনা যায় ‌‘এগুলো ফোনে বলা উচিত নয়’।

শুনানি শেষে সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর ফারুক আহাম্মদ, তারেক আবদুল্লাহ, মঈনুল করিম, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা।

এর আগে, ৪ ডিসেম্বর এই দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে শুনানি শেষে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..