✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শরীর গরম রাখতে শীতের সন্ধ্যায় যা খাবেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২১, | ১২:০৫:৪৪ |
শীতকালে সন্ধ্যাবেলা মুখরোচক খাবার খাওয়ার প্রবণতা রয়েছে অনেকেরই। আর প্রতিদিন বাইরের খাবার পেটের জন্য ভালোও নয়। বরং শীতকালে এমন খাবার খেতে হবে, যা স্বাস্থ্যের জন্য উপকারী। সেই সঙ্গে আপনার শরীরকেও গরম রাখতে হবে। এমনই কিছু খাবার রয়েছে, যা আপনি চাইলে সন্ধ্যাবেলা খেতে পারেন।

চলুন জেনে নেওয়া যাক, শীতকালে সন্ধ্যাবেলায় কোন মুখরোচক খাবার খাবেন

১. সবজির স্যুপ

শীতকালে বাজারে সবজির সমাহার। প্রচুর শাকসবজি পাওয়া যায়। ব্রকোলি, গাজর, টমেটোসহ আরও অনেক রকমের সবজি পাওয়া যায়। শীতের সন্ধ্যায় ব্রকোলি ও কড়াইশুটির স্যুপ, টমেটো ও কুমড়ার স্যুপ ইত্যাদি বানাতে পারেন। এ ছাড়া সব সবজি ব্যবহার করেই একটা স্যুপ বানাতে পারেন। আর স্যুপে চিকেন ও ডিমও মেশাতে পারেন। এসব স্যুপ খেলে আপনার শরীর গরম থাকে এবং শরীরের ইমিউনিটি বৃদ্ধি পায়।

২. ভেষজ চা

শীতকালে সন্ধ্যাবেলা এক কাপ গরম চা আপনার শরীরের সব ক্লান্তি দূর করে দেয়। এর পাশাপাশি শরীরকেও গরম রাখে। কিন্তু চায়ে দুধ ও চিনি মিশিয়ে খেলে তা হবে না। আপনার শরীর গরম রাখতে চাইলে হারবাল টি কিংবা ভেষজ চা পান করুন। এই যেমন তুলসীপাতা, ল্যাভেন্ডার, ক্যামোমাইলের মতো উপাদান দিয়ে তৈরি চা পান করুন। এ ছাড়া হট চকোলেটও খেতে পারেন। এই পানীয়ও শরীরকে গরম রাখে।

৩. রাঙা আলু 

শীতকালে সহজেই পাওয়া যায় রাঙা আলু। এই আলুকে মাইক্রোওয়েভে বেক করে নিন। এরপর মাখন, চিজ, লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে নিন। এই ম্যাশ পটেটো সন্ধ্যাবেলায় আপনার নাশতা হতে পারে। এমনকি রাঙা আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েও খেতে পারেন।

৪. ওটমিল

অনেকের ধারণা, ওটমিল শুধু সকালের ব্রেকফাস্ট। কিন্তু আপনি চাইলে দুধ দিয়ে ওটমিল বানিয়ে সন্ধ্যাবেলাও খেতে পারেন। গরম গরম ওটমিল খেলে শীতকালে হজমের গণ্ডগোল হবে না। এর পাশাপাশি শরীরও গরম থাকবে। ওটমিলে আখরোট, আমন্ড ইত্যাদি মিশিয়ে খেতে পারেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..