✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

নাচবে বুবলী, নাচাবে জীবন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৭, | ১২:৫১:২৮ |

সিনেমার বাইরে সচরাচর দেখা যায় না শবনম বুবলীকে। এবার তিনি আসছেন ফিল্মি স্টাইলে নির্মিত একটি ড্যান্স নাম্বার গানে। এতে বুবলীর সঙ্গে নাচতে দেখা যাবে শরাফ আহমেদ জীবনকেও।

সম্প্রতি এফডিসিতে বিশাল সেট নির্মাণ করে বিশাল আয়োজনে শুটিং হয়েছে ‘ময়না’ শিরোনামের এ গানের।

আসিফ ইকবালের কথায় এর সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। কোনালের সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। গান ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। শবনম বুবলী বলেন, এর আগে সিনেমার অনেক গানে নেচেছি।

মিউজিক ভিডিওতে কাজ করাটা একেবারেই নতুন অভিজ্ঞতা। গানটি এতোটাই পার্টি মুডের যে একবার শুনলেই নাচতে ইচ্ছে করে। পুরোপুরি নাচের গান। মনে হয়েছে, স্টেজে সব সময় পারফর্ম করা যায়, এমন একটি গান আমারও থাকা উচিত।

সে হিসেবে করেই সিনেমার বাইরে হলেও গানটিতে পারফর্ম করা।
গানটি ‘গানচিল মিউজিক’-এর নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান। আগামী ২৪ জুলাই চ্যানেলটির ইউটিউবে উন্মুক্ত হবে এটি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..