✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফের দীপিকাকে নায়িকা বানিয়ে ফিরছেন শাহরুখ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-০৮, | ১৪:৪৯:৪৫ |

অবশেষে অপেক্ষার বুঝি অবসান হতে চললো। বেশ লম্বা বিরতির পর বড় পর্দায় ফিরতে চলছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। মহামারির এই সময়ে বলিউড যখন প্রিয় তারকাদের করোনার সংবাদ ছাপাতে ব্যস্ত, ঠিক তখনই এলো কিং খানের সিনেমায় ফেরার খবর।

পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ শিরোনামে একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শাহরুখ খান। শুধু তাই নয় এই সিনেমায় শাহরুখের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। সম্প্রতি এমন খবর প্রকাশ করেছে বলিউড হাঙ্গামাসহ ভারতের বেশ কিছু গণমাধ্যম।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে বলিউড হাঙ্গামা তাদের প্রতিবেদনে জানিয়েছে, বক্স অফিসের নতুন একটি ধামাকা নিয়ে আসছে শাহরুখ খান। প্রায় দুই বছর পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চিত্রনাট্য প্রস্তুত। করোনা পরিস্থিতির উপর বিবেচনা করে অক্টোবরেই শুরু হতে পারে সিনেমার কাজ।

শাহরুখ খান এরই মধ্যে ‘পাঠান’ সিনেমার চুক্তিপত্রে সই করেছেন বলে দাবি করলেও এখনো এই সিনেমা প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তাই খবরটিকে অনেকেই কড়া গুঞ্জন বলে দাবি করছেন। এর আগেও বেশ কয়েকবার এমন গুঞ্জন শোনা গেছে শাহরুখের প্রত্যাবর্তনের।

বলিউডে শাহরুখ-দীপিকা জুটির প্রথম আত্মপ্রকাশ ২০০৭ সালে অভিনীত ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে। এরপর ‘হ্যাপি নিউ ইয়ার’ এবং ‘চেন্নাই এক্সপ্রেস’- এর মতো দর্শক জনপ্রিয় সিনেমাও উপহার দিয়েছে এই জুটি।

এদিক পরিচালক সিদ্ধার্থ আনন্দ ‘ব্যাং ব্যাং’ ও ‘ওয়ার’- এর মত সফল সিনেমা উপহার দিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..