✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে হজযাত্রী নিবন্ধন করা যাবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-১১, | ১৫:১৩:০১ |

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজযাত্রী নিবন্ধনের জন্য পাসপোর্টের মেয়াদ সংক্রান্ত শর্ত শিথিল করেছে। এর ফলে, মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকলেও এবার হজযাত্রী নিবন্ধন করা যাবে।

 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে মঙ্গলবার (০৭ অক্টোবর) এ বিষয়ে একটি পত্র জারি করা হয়েছে। পত্রে বলা হয়েছে, ২০২৬ সালের হজে অংশগ্রহণের ইচ্ছুকদের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করা হয়েছে।

 

পত্র বলা হয়েছে, ২০২৬ সালের হজে গমনেচ্ছুদের নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করা হয়েছে। এক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে নিবন্ধনকারী হজযাত্রী/হজ এজেন্সিকে ভিসা ইস্যুর নিমিত্ত পিআইডি নির্ধারণ করার সময় অবশ্যই মেয়াদ সম্বলিত পাসপোর্ট সিস্টেমে হালনাগাদ করতে হবে। অন্যথায়, হজযাত্রীর ভিসা হবে না।

 

সৌদি সরকার ঘোষিত হজের রোডম্যাপ অনুসারে ২০২৬ সালের ১২ অক্টোবর হজযাত্রী নিবন্ধন কার্যক্রম শেষ হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..