✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

অবশেষে এসি মিলানে লুকা মদ্রিচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৪, | ০৪:৪০:৩৬ |

ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দিলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদ্রিচ। দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে শেষমেশ আনুষ্ঠানিক ঘোষণা এসেছে সোমবার।

ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় এসি মিলানের নতুন জার্সিতে দেখা যায় মদ্রিচকে। সেখানে তিনি বলেন, ‘এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। সামনে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কথা বলার জন্য আমরা অনেক সময় পাব।’

এর আগে ক্লাব বিশ্বকাপের পরই মদ্রিচের রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা আসে। টুর্নামেন্টের সেমি-ফাইনালে পিএসজির কাছে ৪-০ ব্যবধানে হারে রিয়াল। আর সেখানেই শেষ হয় ইউরোপের অন্যতম সফল ক্লাবটিতে মদ্রিচের ১৩ বছরের গৌরবময় অধ্যায়।

রিয়ালের হয়ে এই সময়ে তিনি জিতেছেন ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপসহ মোট ২৮টি ট্রফি।

সম্প্রতি এসি মিলানের স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারে জানিয়েছিলেন, মদ্রিচ মৌখিকভাবে তাদের সঙ্গে চুক্তিতে রাজি হয়েছেন। সেই ঘোষণার পর থেকেই অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিকতার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..