✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সিঙ্গাপুরে আহত ঋতুপর্ণা সেনগুপ্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-২২, | ১১:৪৫:১৬ |

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত অতিমারি করোনার মধ্যে সিঙ্গাপুরে পরিবারের সঙ্গে রয়েছেন। আর সেখানেই সাইকেল চালাতে গিয়ে কব্জিতে মোচড় লেগে আহত হয়েছেন তিনি।

জানা গেছে, লকডাউনে নিজেকে ফিট রাখতেই নিয়মিত সাইকেল চালানোর অভ্যেস করেন ঋতুপর্ণা।

ঋতুপর্ণা মাল্টিনিউজটোয়েন্টিফোরকে বলেন, ‘চলন্ত সাইকেল নিয়ে ডান দিকে ইউ টার্ন নিতে গিয়েছিলাম। তখনই সামলাতে না পেরে মোচড় লাগে ডান হাতের কব্জিতে। সঙ্গে সঙ্গে অবশ হয়ে যায় হাত, আঙুল। কব্জির পাশাপাশি ডান হাতের তৃতীয় আঙুলেও চোট পেয়েছি।’

দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য হাতে আকুপাংচার করাচ্ছেন ঋতুপর্ণা। তাতে ব্যথা অনেকটাই কমেছে।

‘শ্বেতপাথরের থালা’র মাধ্যমে রূপালি পর্দায় ঋতুপর্ণার অভিষেক হয়। সেটি ১৯৯৫ সালে কথা। ছবিতে সহ-অভিনেত্রীর চরিত্রে কাজ করেন তিনি। প্রভাত রায়ের ছবিটি ওই বছর শ্রেষ্ঠ বাংলা ছবি হিসাবে জাতীয় পুরস্কার লাভ করে।

এরপর সুজন সখী, নাগপঞ্চমী, মনের মানুষ ও সংসার সংগ্রাম ছবির মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন ঋতুপর্ণা।

ঋতুপর্ণ ঘোষের দহন (১৯৯৭), উৎসব (২০০০), অপর্ণা সেনের পারমিতার একদিন (২০০০) ও বুদ্ধদেব দাশগুপ্তের মন্দ মেয়ের উপাখ্যান (২০০২) ছবিতে তার অভিনয় বোদ্ধা মহলের প্রশংসা অর্জন করে।

এছাড়া ‘দহন’ ছবিতে ধর্ষণের শিকার এক নববিবাহিতা নারীর চরিত্রে অভিনয় করে ১৯৯৮ সালে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার অর্জন করেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..