✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

নাচের মঞ্চে আগুন, তবু থামলেন না কৌশানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-৩০, | ০৬:৫৯:০৩ |

সম্প্রতি এক সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন অভিনেত্রী কৌশানি মুখার্জি। আসন্ন ছবি ‘রক্তবীজ ২’-এর গান ‘ও বন্ধু শোনেন না’-তে নাচ পরিবেশন করছিলেন তিনি। ঠিক সেই সময় মঞ্চে হঠাৎ আগুন ধরে যায়।

 

 
৩০ অক্টোবর ২০২৫, ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তেই দর্শকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। কিন্তু কৌশানি নিজের স্থির থেকে নাচ চালিয়ে যান শেষ পর্যন্ত। এভাবেই তিনি প্রমাণ করেন, একজন প্রকৃত শিল্পীর পেশাদারিত্ব কেমন হওয়া উচিত। টালিউড অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আগুনের তীব্রতা খুব বেশি না হলেও পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ ছিল। কালো ফুল-স্লিভ টি-শার্ট ও কালো সিক্যুয়েন্স প্যান্টে কৌশানির উপস্থিতি মঞ্চে আরও উজ্জ্বল হয়ে ওঠে।
ঘটনাটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। অনেকেই বলছেন, এই হচ্ছে আসল শিল্পীর পরিচয়- যে কোনও পরিস্থিতিতেও কাজের প্রতি অটল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..