✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিজয়ের সঙ্গে বাগদানের পরেই নতুন পরিকল্পনার কথা জানালেন রাশমিকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৯, | ০৬:৩৯:২১ |
২০১৮ থেকে ২০২৫-সাত বছর ধরে সম্পর্কে ছিলেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। পরে গোপনে বাগদান সেরে ফেলেন; কিন্তু এরপরও সম্পর্ক নিয়ে কোনো কথা বলেননি এ তারকা জুটি।
 
তবে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে- গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া পরিবেশে আনুষ্ঠানিকভাবে আংটিবদল করেছেন তারা। খুব শিগগির নাকি চারহাত এক হতে চলেছে তাদের। এমনকি দীপাবলিও নাকি একসঙ্গেই উদযাপন করেছেন তারা। এমনই খবর নেটদুনিয়ায়। এর মাঝেই সন্তান পরিকল্পনার কথা জানালেন রাশমিকা মান্দানা।
জানা গেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ের আনুষ্ঠানিক পর্ব সারবেন এ প্রেমিকযুগল। সম্প্রতি অভিনেত্রী জানান, তিনি মা হতে চান। রাশমিকা মান্দানা নাকি তার ভাবিসন্তানের কথা ভাবেন, বিষয়টি অনুভব করতে পারেন।
রাশমিকা বলেন, আমি মা না হলেও আমি যেন আমার অনাগত সন্তানদের অনুভব করতে পারি। আমার যে সন্তান জন্ম নেয়নি, মনে হয় তাদের জন্য সব করতে পারি। একেবারে সুরক্ষিত রাখতে চাই তাদের। আমাকে যদি ওদের জন্য যুদ্ধে যেতে হয়, আমি তাই করব।
অভিনেত্রী বলেন, ৩০ বছর পর্যন্ত চুটিয়ে কাজ করতে চান। এরপর ৪০ অবধি কাজ ও পরিবারকে সমানভাবে সময় দিতে চান। সম্প্রতি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টা কাজ করার সমর্থনও জানিয়েছেন তিনি। তবে কি পরবর্তীকালে দীপিকার দেখানো পথেই হাঁটবেন রাশমিকা মান্দানা?

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..