✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

প্রথমার্ধে সিঙ্গাপুর ১, বাংলাদেশ ০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১০, | ১৩:১০:১৩ |

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে অনেক আগে থেকেই উন্মাদনা ছিল। যা আরও চরম মাত্রায় পৌঁছায় আজ ম্যাচের আগমুহূর্তে। মাঠেও ছিল উভয় দলের শারিরীক ও আক্রমণাত্মক লড়াই। এরই মাঝে নির্ধারিত সময় শেষ হওয়ার একেবারে আগমুহূর্তে গোল হজম করে বসে বাংলাদেশ। ফলে হামজা-সামিত সৌমদের স্বাগতিক শিবির পিছিয়ে থেকে বিরতিতে গেছে।

৪৪ মিনিটের গোলে লিড নেয় সিঙ্গাপুর। ৪৩ মিনিটে বাম প্রান্ত থেকে তারা লম্বা থ্রো ইন করে। বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা পোস্ট থেকে বেরিয়ে এসে বলের লাগাল পেলেও পুরোপুরি গ্রিপ করতে পারেননি। জর্ডান এমবইয়ের হেডে বল পান হারিস স্টুয়ার্ট। তার বাড়ানো বল বাংলাদেশের জালে ঠেলে দেন সং উই ইয়ান। সিঙ্গাপুরের দুই ফুটবলারের পা ঘুরলেও বাংলাদেশের গোলরক্ষক পোস্টে ফিরতে পারেননি।

হামজা চৌধুরি গোল লাইন ক্লিয়ারের চেষ্টা করেছিলেন। গোললাইন ক্রস করার পর তার পায়ে লেগেই বল আরও ভেতরে প্রবেশ করে। পিছিয়ে পড়ার পরপরই বাংলাদেশ টানা দুটি কর্নার আদায় করে। ডান প্রান্ত থেকে সামিত সোমের নেওয়া দুই শটই প্রতিহত করেছেন সিঙ্গাপুরের ডিফেন্ডাররা। রেফারি তিন মিনিট ইনজুরি সময় দিলেও সেই সময় তেমন আক্রমণ হয়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..