✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হাজী সেলিমের বাড়িতে যৌথবাহিনীর অভিযান

৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

  • নিজস্ব প্রতিবেদক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৮, | ১৬:২১:৩৩ |

রাজধানীর আজিমপুরে সাবেক এমপি হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। দুপুর ১২টা থেকে বাসাটি ঘিরে রাখে যৌথবাহিনী।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায় , হাজী সেলিমের ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ভবনের ম্যানেজারকে।

আরও জানা যায়, গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনটিতে যেসব গাড়ি পাওয়া গেছে, তার মধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়িও আছে। বাড়িটির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি।

স্থানীয়দের অভিযোগ, বাড়িটিতে কার্যকম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গোপনে যাতায়াত করেন। বাসাটিতে অন্য লোক তেমন থাকেন না বলে জানা গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..