✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-০৪, | ০৮:৫১:৩৪ |

কোরবানি ঈদের ছুটি শুরুর আগের দিন থেকেই ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়ে গেছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপ বেড়েছে যানবাহনের।

বুধবার (৪ জুন) সকাল থেকে মহাসড়কের কোনো অংশে হালকা যানজট আবার কোথাও ধীর গতিতে চলছে যানবাহন।

 

বুধবার সকালে চট্টগ্রামগামী লেনে মুন্সিগঞ্জের ভবেরচর অংশে কিছুটা যানজটের সৃষ্টি হয়। তা ছড়িয়ে পড়ে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত। পরে পুলিশের তৎপরতায় যানজট স্বাভাবিক হতে শুরু করে।

এই পথের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। বুধবার ভোর ৪টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতু এলাকা থেকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর পর্যন্ত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। সকাল ৮টায় এই যানজট কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ২৯ কিলোমিটারে পৌঁছায়। এরপর থেকে ধীরে ধীরে যানজট কমতে থাকে।  এদিকে সকাল ১০টার দিকে মহাসড়কের ১০ থেকে ১২ কিলোমিটার যানজট ছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..