✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আরও ৭ জনের করোনা শনাক্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৯, | ০৮:১৬:২১ |

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে এই সময়ে ভাইরাসটিতে কারও প্রাণহানি হয়নি। এতে চলতি বছর এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৫ জনেই স্থির আছে। বুধবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২১৭ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ঢাকায় ১৩৬ জনের নমুনা পরীক্ষায় ৫ জন, চট্টগ্রামে ৪৬ জনের নমুনা পরীক্ষা করে একজন ও ময়মনসিংহে ১৯ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে চলতি বছরের প্রথম দিন থেকে বুধবার পর্যন্ত করোনায় মোট ২৫ জন মারা গেছেন। এরমধ্যে ১৩ জন নারী। বাকি ১২ জন পুরুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ২৩ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় ভাইরাসটিতে মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। আর সবমিলিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৫২৪ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..