সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

পিএসজিকে ট্রেবল জিতিয়ে পুরস্কার পেলেন লুইস এনরিকে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৩, | ০৫:৪৩:৪৩ |
ফ্রান্সের ক্লাব পিএসজির কোচ লুইস এনরিকের জন্য স্বপ্নময় মৌসুমের পর বড় এক স্বীকৃতি এসেছে। দলকে ট্রেবল জেতানোর সফলতার জন্য এই স্প্যানিয়ার্ড পেলেন ইয়োহান ক্রুইফ ট্রফি।
সোমবার (২২ সেপ্টেম্বর) প্যারিসে আয়োজিত জমকালো ব্যালন ডি’অর অনুষ্ঠানে বর্ষসেরা কোচ হিসেবে এনরিকের নাম ঘোষণা করে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’।
পুরুষ বিভাগে এনরিকে পেছনে ফেলেছেন বার্সেলোনার হান্সি ফ্লিক, লিভারপুলের আর্নে স্লট, চেলসির এনজো মারেস্কা ও নাপোলির আন্তোনিও কন্তেকে। গত মৌসুমে এনরিকের কোচিংয়ে পিএসজি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায়।
 
এছাড়া দলটি লিগ ওয়ান, ফরাসি কাপ এবং ফরাসি সুপার কাপও ঘরে তোলে। প্রথম ফরাসি ক্লাব হিসেবে এই কীর্তি গড়ে পিএসজি।
নারী ফুটবলের বর্ষসেরা কোচ হয়েছেন উইমেন’স ইউরো জয়ী ইংল্যান্ড নারী দলের কোচ সারিনা ভিগমান।
গত বছর থেকে ব্যালন ডি’অর পুরস্কারে বর্ষসেরা কোচের ক্যাটাগরি যুক্ত হয়েছে, যা নেদারল্যান্ডস ও বার্সেলোনার কিংবদন্তি ইয়োহান ক্রুইফের নামে দেয়া হয়। ২০২৪ সালে পুরুষদের সেরা কোচ হন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি, আর নারী বিভাগে জয়ী হন চেলসির কোচ এমা হায়েস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..