✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

১১২ দিন পর মেহজাবিন!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-০৮, | ১০:২৩:৪২ |

দেশে করোনাভাইরাস সনাক্ত হওয়ার পর থেকে ঘরবন্দি ছিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। টেলিভিশন নাটকের আন্তঃসংগঠন গত পয়লা জুন থেকে শুটিংয়ের অনুমতি দিলেও এতোদিন শুটিংয়ে ফেরেননি তিনি। অবশেষে ১১২ দিন পর মঙ্গলবার শুটিংয়ে ফিরেছেন মেহজাবিন।

শুটিংয়ে ফেরার বিষয়ে মেহজাবিন বলেন, ১১২ দিন পর শুটিংয়ে ফিরলাম। সব ধরণের স্বাস্থ্যবিধি মেনেই শুটিংয়ে অংশ নিচ্ছি। সকলের কাছে দোয়া চাই।

মেহজাবিন শুটিং করছেন মিজানুর রহমান আরিয়ানের ‘প্রাণপ্রিয়’ নামে একক নাটকের। আরিয়ান বলেন, পরম করুণাময় আল্লাহর নামে কাজ শুরু করেছি। স্বাস্থ্যবিধি মেনে সবাই সেটে প্রবেশ করেছেন। সকালে সেটে ঢোকার সময় শরীরের তাপমাত্রা, অক্সিজেন মেপে সবাই প্রবেশ করেছেন।

মিজানুর রহমান আরিয়ান রচিত ‘প্রাণপ্রিয়’ নাটকে মেহজাবিনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব। নাটকটি ঈদুল আজহায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলে জানা গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..