✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

উত্তর মেসিডোনিয়ায় ১৪৪ বাংলাদেশিসহ ২১১ জন উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-০৮, | ১০:১৭:০৮ |

দক্ষিণ-পূর্ব ইউরোপে বলকান উপদ্বীপের দেশ উত্তর মেসিডোনিয়ায় ১৪৪ বাংলাদেশিসহ ২১১ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ।

গ্রিসের সঙ্গে উত্তর মেসিডোনিয়ার দক্ষিণ সীমান্তে একটি ট্রাক থেকে এসব অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। উদ্ধার ২১১ জনের মধ্যে ৬৩ জনই কম বয়সী বলে জানিয়েছে গণমাধ্যমটি।
দেশটির পুলিশ জানায়, নিয়মিত টহল চলাকালে একটি ট্রাক থেকে এসব অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়েছে। এদের ১৪৪ জন বাংলাদেশি এবং ৬৭ জন পাকিস্তানি নাগরিক বলে জানানো হয়েছে দেশটির পুলিশের পক্ষ থেকে।

মঙ্গলবার (৭ জুলাই) উত্তর মেসিডোনিয়ার পুলিশের দেওয়া বিবৃতির বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির গেভজেলিজা শহরের কাছে সোমবার রাতে একটি ট্রাককে থামায় সীমান্তে টহলরত নিরাপত্তাবাহিনী। এরপরই ওই ট্রাকের ভেতর থেকে দুই শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়। এ সময় ট্রাকটির চালককে গ্রেপ্তার করা হয়। ২৭ বছর বয়সী ওই চালক মেসিডোনিয়ার নাগরিক।

উদ্ধারের পর অভিবাসন প্রত্যাশীদের একটি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। একটি মানবপাচার চক্র তাদেরকে পাচার করছিল বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..