✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কেইনের হ্যাটট্রিকে হফেনহাইমকে উড়িয়ে বায়ার্নের চারে চার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২০, | ০৮:১৫:৪৩ |
জার্মান লিগে জয়ের ধারা অব্যাহত রাখলো বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষের মাঠে শনিবার (২০ সেপ্টেম্বর) হফেনহাইমকে উড়িয়ে দিয়েছে দিয়েছে বাভারিয়ানরা। হ্যারি কেইনের হ্যাটট্রিকে তারা জিতেছে ৪-১ গোলের ব্যবধানে। এই জয়ে চার ম্যাচের সবগুলোতেই জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে আছে বায়ার্ন।
চলতি মৌসুমে এ নিয়ে দ্বিতীয়বারের মতো হ্যাটট্রিকের দেখা পেলেন হ্যারি কেইন। প্রথম ম্যাচে লাইপজিগের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এই ইংলিশ তারকা। গত ২২ আগস্ট অনুষ্ঠিত সেই ম্যাচটি বায়ার্ন জিতেছিল ৬-০ গোলের ব্যবধানে।
 
২০২৩ সালে ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে দশম হ্যাটট্রিক করলেন কেইন।
বুন্দেসলিগায় আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন তিনি। এদিন প্রথম জালের দেখা পান ৪৪তম মিনিটে। পরের দুটি গোল করেন তিনি পেনাল্টি থেকে, ৪৮তম ও ৭৭তম মিনিটে।
৮২তম মিনিটে একটি গোল পরিশোধ করে হফেনহাইম। যোগ করা সময়ের ৯ম মিনিটে জিনাব্রির গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন। চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) চেলসিকে ৩-১ ব্যবধানে হারানোর ম্যাচেও জোড়া করেছেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে সবশেষ তিন ম্যাচে ৭ গোল পেলেন তিনি। আর চলতি মৌসুমে ৬ ম্যাচে তার গোল হলো ১০টি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..