✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩১ বিলিয়ন ডলার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৭, | ০৮:৩৪:৫৭ |
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩১০০৩ দশমিক ১০ মিলিয়ন বা ৩১ বিলিয়ন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩১০০৩ দশমিক ১০ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৬০৮৭ দশমিক ৪৬ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩০৮৮৬ দশমিক ৯৮ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৫৯৮৪ দশমিক ৪৩ মিলিয়ন মার্কিন ডলার।
সবশেষ গত ৩ সেপ্টেম্বর ৩১ বিলিয়ন ডলার রিজার্ভের কথা জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। তথ্য অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩১৪৩২ দশমিক ০৮ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬৪৫০ দশমিক ০৬ মিলিয়ন মার্কিন ডলার।
তবে এরপর গত ৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক জানায়, জুলাই ও আগস্ট মাসের আকুর বিল পরিশোধ করা হয়েছে ১ হাজার ৫০৩ দশমিক ৫০ মিলিয়ন বা ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার। এতে ৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩০৩০৭ দশমিক ৩৬ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছিল ২৫৩৯৭ দশমিক ৫৩ মিলিয়ন মার্কিন ডলার।
এরপর রিজার্ভ ওঠানামা করলেও ৩১ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছাতে পারেনি। সবশেষ আজ (১৭ সেপ্টেম্বর) ৩১ বিলিয়ন ডলার রিজার্ভের খবর জানালো কেন্দ্রীয় ব্যাংক।
উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..