✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় ২ পরিচ্ছন্নকর্মী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৬, | ০৮:২০:১০ |

রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। নিহতারা হলেন আশরাফ আলী ও নেহার খাতুন। তারা খিলক্ষেত এলাকায় ভাড়া থাকতেন।

রোববার (৬ জুলাই) সকালে ‘লা মেরিডিয়ান’ হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত দুই পরিচ্ছন্নতা কর্মী সকালে হোটেল লা মেরিডিয়ানের বিপরীত পাশের সড়কে ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় উত্তরা দিক থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন প্রাণ হারান।

খিলক্ষেত থানার ডিউটি অফিসার এসআই আলামিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক কাভার্ড‌ভ্যানটিকে জব্দ ও চালককে আটক করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..