রাজধানীর সাতরাস্তায় যান চলাচল স্বাভাবিক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৭, | ০৮:১৪:৪৫ |

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে যান চলাচলের পথ ছেড়ে দিয়ে কর্মসূচি পালন করছেন সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে সড়কের পাশে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল শুরু হয়েছে। এর আগে বেলা সাড়ে ১১টা থেকে ‘কারিগরি ছাত্র আন্দোলন’ ব্যানারে ব্লকেড কর্মসূচি শুরু করেন তারা।

শিক্ষার্থীরা জানান, তারা জনদুর্ভোগ সৃষ্টি করতে চান না; বরং নিজেদের ন্যায্য দাবি আদায়েই তাদের এই কর্মসূচি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারা দেশে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, ‘প্রকৌশল অধিকার আন্দোলনের’ বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি ও জবাই করে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
এ ছাড়া তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে-
 
* হাইকোর্টে বাতিল হওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি ও নিয়োগ সম্পূর্ণ বাতিল করা;
* ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়স সীমাহীন ভর্তির সুযোগ বন্ধ করে উন্নতমানের চার বছর মেয়াদি কারিকুলাম চালু করা;
* ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে একাডেমিক কার্যক্রম চালু করা;
* ডিপ্লোমা প্রকৌশলীদের বাদ দিয়ে নিম্ন পদে নিয়োগ বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ;
* কারিগরি শিক্ষাবহির্ভূত জনবলকে কারিগরি সেক্টরের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিষিদ্ধ করা এবং
* শূন্যপদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।
শিক্ষার্থীরা জানান, দাবিগুলোর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...