✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

‘আমি খুব কৃতজ্ঞ মানুষ, মিথ্যা কথা বলি না’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৬, | ০৬:৫০:২৮ |
চলচ্চিত্র অভিনেত্রী ও পরিচালক কুসুম শিকদার। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন। যেখানে তিনি উল্লেখ করেছেন যে, ‘আমি খুব কৃতজ্ঞ মানুষ, মিথ্যা কথা বলি না।’
সংবাদ সম্মেলনে কুসুম শিকদার বলেন, ‘আমি পজিটিভ মানুষ। আমি পজিটিভ এনার্জির মধ্যে থাকতে পছন্দ করি। আমি খুব কৃতজ্ঞ মানুষ, মিথ্যা কথা বলি না। খুব কম। এই গুণগুলো মানুষকে আমার মনে হয় সুন্দর রাখে।’
‘আমার স্কিন যতখানিই ভালো লাগে দেখতে, আমার মনে হয় আমার মনের কারণে। আমি নেগেটিভ এনার্জি এভয়েড করি। কারো সঙ্গ যদি আমার মনে হয় যে আমাকে স্ট্রেস দেবে, কষ্ট দেবে আমি সেই সঙ্গ ত্যাগ করি।’

তার কথায়, ‘আমার মনটা খুব সতেজ রাখি সবসময়। মনটাই আসলে আসল। আমি রূপচর্চা করি না কখনোই। আমি খাওয়া-দাওয়াটা মেইনটেইন করি। আমি শাক-সবজি খাই, দুধ, দই, গ্রিন টি প্রচুর খাই।’
ভাত খাওয়ার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘মাছ-মাংস পারতপক্ষে খাই না। ভাতের বিষয়টা ভুল। ভাত আমি ২০০০ সাল থেকে ২০১২ খাইনি। এখন ২৪-২৫ সো অনেক বছর ধরে ভাত খাই দু’বেলা বা তিনবেলা কিন্তু কম খাই।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..