✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে রাজপথে নামতে বাধ্য হব: রেজাউল করিম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৬, | ০৬:৩৩:০৭ |

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে রাজপথে নামতে বাধ্য হবেন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের জাতীয় সেমিনারে এ কথা বলেন তিনি।

প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে একাত্মতা প্রকাশ করে তিনি বলেন, ‘দাবি আদায় না হলে প্রয়োজনে রাজপথে নামবে দেশের ওলামায়ে কেরাম ও ইসলামিক সংগঠনগুলো।’

এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে গান ও নৃত্যের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করার দাবিও জানান তিনি। মুফতি রেজাউল করিম আরো বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর ইসলামের পক্ষে মাঠ তৈরি হয়েছে। প্রাথমিকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে স্কুলগুলো খালি হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে আমরা রাজপথে নামতে বাধ্য হব।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..