✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৬, | ০৫:৫৫:০৮ |

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর লালবাগের হোসনি দালান থেকে তাজিয়া মিছিল বের করেছে শিয়া সম্প্রদায়ের মুসলিমরা। এ উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

রোববার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজধানীর চারশ বছরের পুরোনো হোসেনি দালান থেকে এই শোকের মিছিল বের হয়েছে।

তাজিয়া মিছিলটি আজীমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সাইন্সল্যাব ও ধানমন্ডি গিয়ে শেষ হবে। হোসেনি দালান ঘুরে শিয়া সম্প্রদায়ের মুসলিমদের প্রস্তুতি নিতে দেখা গেছে৷ অধিকাংশই কালো পোশাক পরে এসেছেন। এছাড়া প্রতীকী ছুরি,আলাম, পতাকা বা নিশান, বেস্তা নিয়ে এসেছেন অনেকে।

মিছিলে অংশগ্রহণ করতে আসা আব্দুল্লাহ বলেন, এ দিনটা আমাদের জন্য কষ্টের। ইমাম হাসান এবং হোসেনকে কারবালা প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তিনি স্বপরিবারে শহীদ হয়েছিলেন। সেদিনটি স্মরণ করতে আমরা আয়োজন করে থাকি।

আশুরা মুসলিম উম্মাহর জন্য এক শোকাবহ দিন। এদিন কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.) শহীদ হন। এ ঘটনা স্মরণে শিয়া সম্প্রদায়ের লোকজন প্রতিবছর মহররমের ১০ তারিখে এই তাজিয়া মিছিলের আয়োজন করে থাকেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..