সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

এমবাপ্পে-গুলেরের নৈপুণ্যে ১০ জন নিয়েও রিয়ালের জয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৪, | ০৬:৫০:০৩ |
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে রিয়াল সোসিয়েদাদের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রাখল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের গোলে লিডো পেল। কিন্তু আধাঘণ্টা পার হতে না হতেই সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন ডিন হুইজেন। ১০ জনের দল নিয়েই প্রথমার্ধে আরও এক গোল করে সহজ জয়ের স্বপ্নই দেখছিল লস ব্লাঙ্কোরা। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে প্রাণপণে লড়ল স্বাগতিকরা। একটা গোল শোধ করলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রিয়ালে অ্যারেনায় স্বাগতিক রিয়াল সোসিয়দাদকে ২-১ গোলে হারিয়েছে ১০ জনের দলে পরিণত হওয়া রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পে ও আর্দা গুলের রিয়ালের পক্ষে গোল করেন। দ্বিতীয় গোলের আগে হুইজেন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দ্বিতীয়ার্ধে স্পটকিক থেকে একটি গোল শোধ করেন মিকেল ওয়ারজাবাল।
লিগে টানা চার জয়ে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে শাবি আলনসোর শিষ্যরা। আন্তর্জাতিক বিরতির পর প্রথম ম্যাচটাই প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হলো রিয়ালকে। দারুণ পারফরম্যান্সে এই ম্যাচে দলের জয়ের নায়ক এমবাপ্পে। এই ফরাসি তারকা দলের প্রথম গোলটি করার পর গুলেরের গোলেও রেখেছেন অবদান।
এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই সোসিয়েদাদের জালে বল পাঠান গুলের। কিন্তু আক্রমণের বিল্ডআপের সময় এমবাপ্পে অফসাইডে থাকায় রেফারি গোল বাতিল করে দেন।
১২ মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। মাঝমাঠ থেকে প্রতিপক্ষের খেলোয়াড়ের ব্যাকপাস থেকে বল পেয়ে যান এমবাপ্পে। সঙ্গে লেগে থাকা আরেকজনকে ছিটকে ফেলে এগিয়ে যান এই ফরাসি, এরপর বক্সের বাইরে থেকে শটে লক্ষ্যভেদ করেন এই বিশ্বকাপজয়ী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..