সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

জাকসু নির্বাচন: ফজিলাতুন্নেসা হলে ভোট বন্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১১, | ০৯:১৫:৩২ |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ভোট গ্রহণ বন্ধ রয়েছে।
 
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান মেয়েদের এই হলে প্রবেশ করলে বিতর্কের সৃষ্টি হয়। পরে কর্তৃপক্ষ ভোট গ্রহণ বন্ধ করে দেয়।
অভিযোগ ওঠে, অনুমতি ব্যতিত মেয়েদের হলে প্রবেশ করে ছাত্রদল সমর্থিত এই ভিপি প্রার্থী। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও ভোট গ্রহণ বন্ধ রয়েছে।
এর আগে, সকাল ১০টার দিকে মীর মশাররফ হোসেন হলে ভোট দেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান এবং ছাত্রশিবির সমর্থিত আরিফ উল্লাহ আদিব।
এসময় ছাত্রদলের প্রার্থী প্রশাসনের বিরুদ্ধে একটি ছাত্র সংগঠনের প্রার্থীকে সুযোগ সুবিধা দেয়ার অভিযোগ করেন। কাউকে জেতানোর জন্য অতিরিক্ত ব্যালেট পেপার ছাপানোর অভিযোগও করেন তিনি।
তবে সাধারন শিক্ষার্থীদের ওপর আস্থা রাখতে চান ছাত্রশিবিরের প্রার্থী। জয়ের ব্যাপারে আশাবাদও প্রকাশ করেন আদিব। নিয়মভঙ্গ করে সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনাগোনা করার বিষয়ে কমিশনে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি করেন শিবির সমর্থিত এই ভিপি প্রার্থী।
উল্লেখ্য, আজ সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনে ভোট প্রদান শুরুর কথা থাকলেও কিছুটা বিলম্বে শুরু হয় ভোটগ্রহণ। তার আগেই কেন্দ্রগুলোয় পৌঁছানো হয় ব্যালেট বাক্স, পেপারসহ ভোটের অন্যান্য সরঞ্জাম। দায়িত্ব বুঝে নেন প্রার্থীদের পোলিং এজেন্টরা। ভোট গ্রহণ বিকাল ৫টা পর্যন্ত চলবে বলে জানায় কর্তৃপক্ষ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..