✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

শিশুর লাশ মিলল বাঁওড়ের পানিতে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০২, | ০৭:৩৯:৫৫ |

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাড়ি থেকে নিখোঁজের ২০ মিনিট পর আলিফ হোসেন (২) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে বাঁওড় থেকে। আজ বুধবার (২ জুলাই) সকালে উপজেলার বহরমপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের মন্টু মিয়ার ছেলে। সে বাঁওড়ের পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা পরিবার ও স্থানীয়দের।

আলিফের দাদা কাশেম আলী বলেন, ‘বাড়ির উঠানে খেলছিল আলিফ। তখন সকাল ৯টা বাজে। আমি সেসময় পাশের মাচানে বসে ছিলাম। এর ২০ মিনিট পর বাড়ির সবাই খোঁজ করতে থাকি।

এ সময় আমার মনে হলো পানিতে পড়ে যেতে পারে সে। আমি তখনই নেমে যাই মামা-ভাগ্নে দোহা নামের বাঁওড়ের পানিতে। কিছুক্ষণ খোঁজার পর তাকে পানিতে দেখতে পাই। এরপর তাকে বাঁওড়ের তীরে আনা হয়। তারপর আমি আর কিছু জানি না। স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘ঘটনাটি এখন পর্যন্ত কেউ আমাকে জানায়নি।’

-ঝিনাইদহ প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..