সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

ডাকসু নির্বাচন ২০২৫: প্রথম দুই ঘণ্টায় ২ কেন্দ্রে ভোট পড়েছে হাজারের বেশি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৯, | ০৫:২৮:১৭ |
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে চলছে ভোটগ্রহণ।
ভোট গ্রহণ শুরুর পর থেকে টিএসসি কেন্দ্রে এখন পর্যন্ত (সকাল ১০টা পর্যন্ত) ৭০০ এর বেশি ভোট পড়েছে, আর ৪০০ এর বেশি ভোট পড়েছে কার্জন হল কেন্দ্রে। কেন্দ্র সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
ভোটগ্রহণ শুরুর আগে থেকেই অনেকে কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়েছেন। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। ভোট দিতে আসা শিক্ষার্থীরা জানিয়েছেন, ভিড় এড়াতে ও দ্রুত ভোট সম্পন্ন করতে তারা সকাল সকাল কেন্দ্রে এসেছেন।
এর আগে সকাল ৭টার দিকে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয় এবং সাংবাদিক ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে তা উন্মুক্ত করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..