✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিদেশি পিস্তলসহ আটক এজেন্ট ব্যাংকের কর্মকর্তা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১০, | ০৯:৫৪:১১ |

ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ সোহেল রানা (৩৩) নামে এক এজেন্ট ব্যাংকের কর্মকর্তাকে আটক করা হয়েছে। আটক যুবক সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং-এ কর্মরত রয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

পুলিশ সুপার বলেন, জেলা পুলিশের বিশেষ অভিযানে রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে পৌর শহরের গোবিন্দনগর এলাকা থেকে অস্ত্রসহ ওই যুবককে আটক করা হয়। এছাড়া অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে রহিমানপুর পল্লী বিদ্যুৎ এলাকা থেকে হরিনারায়ণপুর এলাকার পলাতক কারাদণ্ডপ্রাপ্ত আসামি গোলাম কিবরিয়াসহ গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় আরো ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, সোহেলের বাড়ি তল্লাশির সময়ে তার শয়ন কক্ষের বিছানার নিচ থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..