✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

পুতুলের বিরুদ্ধে প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০১, | ০৫:৪৯:০২ |
প্রতিবন্ধীদের সহায়তায় নামে সূচনা ফাউন্ডেশন খুলে শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। একই সঙ্গে ৯৩০ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে।
আর অর্থ লোপাটের সহযোগী হিসাবে সাবেক মন্ত্রী-এমপি, এনবিআর চেয়ারম্যান, ব্যবসায়ীসহ অন্তত ৩৫ জনের দায় খুঁজে পেয়েছে সংস্থাটি।
 
চলতি বছরের জানুয়ারিতে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের খোঁজে ধানমন্ডির ৫ নম্বর রোডে অবস্থিত সুধাসদনে অভিযান চালায় দুদক। এই বাড়িটিসহ সূচনা ফাউন্ডেশন বেশ কয়েকটি ঠিকানা ব্যবহার করলেও কোনটিতে অস্তিত্ব খুঁজে পায়নি তারা। তবে দৃশ্যমান অস্তিত্ব না পেলেও ৭ মাসের ব্যবধানে পুতুলের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ লুটপাট, কর ফাঁকিসহ বিস্তর দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..