✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কেন্দ্রে দেরিতে আসা ছাত্রীর পরীক্ষা বিবেচনাধীন: প্রেস উইং

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৬, | ১৪:২১:৩৮ |

বাবা নেই আয়েশার। মা স্ট্রোক করে আছেন হাসপাতালে। মাকে রেখে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেরি হয় তার। আর এ কারণে তাকে বসতে দেওয়া হয়নি পরীক্ষায়।

 

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার মিরপুরের সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে। ভুক্তভোগী আয়েশা মিরপুরে অবস্থিত ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী।

জানা যায়, পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘণ্টা পর কেন্দ্রে উপস্থিত হন আয়েশা। নির্ধারিত সময়ের পর কেন্দ্রে পৌঁছানোয় তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তাকে কেন্দ্রে প্রবেশে বাধা দেন দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক।

 

পরীক্ষাকেন্দ্রে আয়েশার সঙ্গে আসা তার খালা সংবাদমাধ্যকে বলেন, আয়েশার বাবা নেই। আজ সকালেই তার মা স্ট্রোক করেছেন। মা অসুস্থ হয়ে পড়ায় আয়েশার পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেরি হয়।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই এ ঘটনার নিন্দা জানাচ্ছেন। অনেকে বলছেন, মানবিক বিবেচনায় আয়েশার পরীক্ষা নেওয়া যেত।

বিষয়টি ইতোমধ্যে কর্তৃপক্ষের নজরে এসেছে। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে।

এ নিয়ে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছে। পোস্টে বলা হয়, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলা প্রথমপত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

শিক্ষা উপদেষ্টা বলেছেন, ‘তার (ছাত্রী) এ দুঃসময়ে আমরাও সমব্যথী। এ পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..