✕

সর্বশেষ :
মদিনা-জেদ্দার পথই এখন সৌদি আরবগামী যাত্রীদের ভরসা আর্জেন্টিনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় ভবন দখল সড়ক দুর্ঘটনা রোধে ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও গাড়ির ফিটনেস পরীক্ষায় কঠোরতা প্রশাসনের বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপের পর কঠোর নিয়ম আনছে ফিফা ইরানি স্লিপার সেলের ভয়ে ছিল আমিরাত? দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি: কমিশনার তিন বিভাগে বৃষ্টির আভাস আশঙ্কাজনক হারে গলছে ‘ডুমসডে গ্ল্যাসিয়ার’, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে চারজনের মৃত্যু দেশের ২৭২৭ পূজামণ্ডপে বিজিবি মোতায়েন, দুর্গম এলাকায় ২১ বেস ক্যাম্প

সন্দ্বীপে ফেরি চলাচল শুরু, গেলেন ৬ উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-২৪, | ০৬:৪৮:৩৭ |

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে যাওয়ার জন্য সাগরপথে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (২৪ মার্চ) সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তচড়া ঘাটে ফেরি চলাচল উদ্বোধন করা হয়।

সকাল পৌনে ৯টার দিকে বাঁশবাড়িয়া ঘাটে এ সেবার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, সৈয়দা রিজওয়ানা হাসান, ফারুক-ই-আজম, বিধান রঞ্জন রায় পোদ্দার ও ফরিদা আক্তার।

উদ্বোধনের পর কপোতাক্ষ নামের একটি ফেরি ছয় উপদেষ্টাসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে বাঁশবাড়িয়া ঘাট থেকে গুপ্তচড়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। তখন স্থানীয় লোকজনের করতালিতে পুরো ফেরিঘাট এলাকা মুখরিত হয়ে ওঠে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..