✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিয়ের দাবিতে প্রাথমিক শিক্ষকের বাড়িতে মাধ্যমিকের শিক্ষিকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-১৯, | ১৬:০৩:১১ |

মেহেরপুরের গাংনী উপজেলায় বিয়ের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বাড়িতে অনশন করছেন এক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

ঘটনাটি ঘটেছে উপজেলার চেংগাড়া গ্রামে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত এ অনশন চলছিল।

অনশনরত শিক্ষিকা সালমা খাতুন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি অভিযোগ করেন, চার বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত শিক্ষক আমিরুল ইসলাম সুফল তার সঙ্গে সম্পর্ক রাখলেও পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানান। বাধ্য হয়ে তিনি ওই শিক্ষকের বাড়িতে অনশন শুরু করেন।

অভিযুক্ত আমিরুল ইসলাম সুফল চেংগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটকের মাধ্যমে একবার প্রাথমিক আলোচনা ছাড়া তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..