✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মোংলা বন্দরে একদিনে ভিড়ল তিন বিদেশি জাহাজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৭, | ১১:০৬:৫৭ |

বাগেরহাটের মোংলা বন্দর জেটিতে একদিনে ভিড়েছে তিনটি বিদেশি বাণিজ্যিক জাহাজ এবং একটি বার্জ। এছাড়াও বন্দরের বিভিন্ন পয়েন্টে বর্তমানে ১৭টি বিদেশি জাহাজ অবস্থান করছে। সোমবার (২৭ জানুয়ারি) মোংলা বন্দরে মোট ৭৪টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করেছে।

এসব জাহাজে এলপিজি, কয়লা, বিভিন্ন ধরনের সার, মেশিনারিজ, কন্টেইনারজাত মালামাল, খাদ্য সামগ্রী, রিকন্ডিশন গাড়িসহ বিভিন্ন পণ্য খালাস ও বোঝাই করা হয়েছে।

জেটিতে আগত জাহাজগুলোর মধ্যে পানামা পতাকাবাহী এম. ভি, কে,এস রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৬৮৫ প্যাকেজ এক হাজার ২৯০ টন হেভি লিফট, স্ট্রাকচার এবং ইলেকট্রিকাল মালামাল নিয়ে নয় নম্বর জেটিতে ভিড়েছে। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এম. ভি মার্স্ক সাত নম্বর জেটিতে এবং ভারতের পতাকাবাহী এম. ভি জাইরা ছয় নম্বর জেটিতে ভিড়েছে। এছাড়া পানামার পতাকাবাহী এম. ভি বাটম স্টার ৫৩৯টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে আট নম্বর জেটিতে অবস্থান করছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান বলেন, ‘এসব জাহাজ বন্দরে পণ্য পরিবহন কার্যক্রম আরও গতিশীল করেছে ও একদিনে একাধিক জাহাজের উপস্থিতি বন্দরের বাণিজ্যিক কার্যক্রমে গতির প্রতিফলন।’


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..