✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ম্যানসিটিকে হারিয়ে শীর্ষে টটেনহাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৪, | ০৪:১০:২৩ |

ফের টটেনহামের কাছে হারলো পেপ গার্দিওলার দল। শনিবার (২৩ আগস্ট) ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলের জয় তুলে নিয়েছে স্পার্সরা। দলের গোল করেছেন ব্রেনান জনসন ও জোয়াও পলহিনহা।

ম্যাচের শুরুতে কিছুটা এলোমেলো ছিল দুই দলই। তবে ২৯তম মিনিটে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। তবে ওয়ান টু ওয়ানে তার নেয়া শট দারুণভাবে সেভ করেন টটেনহামের গোলরক্ষক গগলিয়েলমো ভিসারিও।

৩৪তম মিনিটে রিচার্লিসনের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে টটেনহ্যামকে এগিয়ে দেন ব্রেনান জনসন। যদিও লাইন্সম্যান প্রথমে অফসাইডের পতাকা তোলেন, পরে ভিএআর দেখে গোলটি বৈধ ঘোষণা করা হয়।

প্রথমার্ধের শেষ দিকে বড় ধাক্কা খায় সিটি। তাদের গোলরক্ষক জেমস ট্রাফোর্ড পাস দেন সতীর্থ নিকো গঞ্জালেসকে, কিন্তু ম্যান মার্কিংয়ে থাকা অবস্থায় বলটি কেড়ে নেন টটেনহামের পাপে সার। এরপর রিচার্লিসন শট মিস করলেও বল পেয়ে পলহিনহা ঠিকই জাল খুঁজে নেন। বার্নলি থেকে ফিরে আসা ট্রাফোর্ডের এই ভুলে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..