সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় উত্থান, শীর্ষে ভিয়েতনাম, তৃতীয় বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৯, | ১৩:১০:০১ |

বিশ্বের বৃহত্তম পোশাক আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্রের বাজারে বড় ধরনের পরিবর্তন এসেছে। চিরপ্রতিদ্বন্দ্বী চীনকে পেছনে ফেলে শীর্ষ রপ্তানিকারকের জায়গা দখল করেছে ভিয়েতনাম। আর শক্তিশালী প্রবৃদ্ধি নিয়ে তৃতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। এই তথ্য জানিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।

বিজিএমইএ বলছে, ২০২৫ সালের প্রথম তিন মাসের (জানুয়ারি-মার্চ) রপ্তানি বিশ্লেষণে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ভিয়েতনাম রপ্তানি করেছে ৩৮৭ কোটি ডলারের পোশাক, যা আগের বছরের তুলনায় প্রায় ১৪ শতাংশ বেশি।

একই সময়ে চীন রপ্তানি করেছে ৩৫৯ কোটি ডলারের পোশাক, প্রবৃদ্ধি মাত্র সোয়া ৪ শতাংশ। ফলে প্রায় ২৮ কোটি ডলারের ব্যবধানে ভিয়েতনাম উঠে আসে প্রথম স্থানে।

বাংলাদেশ এ সময় রপ্তানি করেছে ২২২ কোটি ডলারের পোশাক, প্রবৃদ্ধির হার ২৬.৬৪% শতাংশ। প্রবৃদ্ধির হার অনুযায়ী তৃতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। যা আগামীর বাজারে বড় সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের বস্ত্র দপ্তর অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (ওটেক্সা) তথ্যে আরও জানা যায়, এ সময় আমদানি করা পোশাকের মোট মূল্য ২ হাজার ৪ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি। এ ছাড়া উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান ও কম্বোডিয়ার রপ্তানিতেও।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..