সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজশাহী ও চুয়াডাঙ্গা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১০, | ১২:০৯:১২ |

তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলা। অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। রোদের তেজ আর গরমে স্বাভাবিক জীবন যাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ক্রমান্বয়ে বাড়তে থাকা এই তীব্র তাপপ্রবাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

সূর্যের তাপে যেন আগুনের ফুলকি ঝরছে। মনে হবে মরুভূমির মত তাপমাত্রা। দুপুর ১২ টায় রাস্তাঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বাড়ছে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, আগামী কয়েকদিন এ জেলার তাপমাত্রা আরও বাড়তে পারে। ১৪ মে'র পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর তাপমাত্রা কমতে পারে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ গণমাধ্যমে বলেন, ‘তাপদাহে প্রয়োজনে বাইরে বের হলে ছাতা ব্যবহার করতে হবে। এক ঘণ্টা পরপর বিশুদ্ধ পানি পান করতে হবে। গরমে হিটস্ট্রোকের ঝুঁকি রয়েছে। অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’

-রাজশাহী ও চুয়াডাঙ্গা প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..