✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গাছে ঝুলছিল লাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২২, | ১০:২৫:২৬ |

ঢাকা ‍বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গাছে ফাঁস নেওয়া অবস্থায় নাম-পরিচয় না জানা এক ব্যক্তির লাশ দেখা গেছে। বিষয়টি নিয়ে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকালে বিষয়টি জনসাধারণের নজরে আসে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গণিত ভবনের বিপরীতে গাছের চূড়ায় লাশটি ঝুলছিল। তবে বিষয়টিকে হত্যাকাণ্ড বলে মনে করছেন পথচারী এবং উপস্থিত জনতা।

শহীদ মিনার এলাকার একজন রিকশাচালক বলেন, আমরা ভোরে লাশটি দেখতে পাই। তবে অবস্থা দেখে মনে হচ্ছে কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে। এটাকে আত্নহত্যা বলে মনে হয় না।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লাশের গায়ে ছিল সবুজ রঙের টিশার্ট এবং সাদা রঙের কোট। পরনে নীল রঙের ট্রাউজার। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা গাছ থেকে মরদেহটি নিচে নামিয়ে আনেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..